বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডাবের সঙ্গে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাই: খুলনা থেকে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার​” পর্যটন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবে এবারের মেলা প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালুকাটায় বাল্কহেড ড্রেজারসহ সাত জনকে আটক করেছে কোস্টগার্ড ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে ভোলার ছেলে ফরহাদকে ঢাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ  ভোলায় দুর্যোগ মোকাবেলায় ট্রিগারভিত্তিক পূর্বপ্রস্তুতি ব্যবস্থা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত লালপুরে নদীভাঙন ও বন্যায় বিলমাড়ীয়ার একাধিক গ্রাম প্লাবিত: পানিবন্দী হাজারো মানুষ, সাপের আতঙ্কে কাটছে রাত

ডাবের সঙ্গে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাই: খুলনা থেকে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার​”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি: ডাবের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ফলের দোকানদারের নগদ এক লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং চেতনানাশক সামগ্রী উদ্ধার করা হয়।​

গ্রেফতারকৃত আসামীরা হলেন—​মোঃ ইমরান খান (৩৭): নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে (বর্তমান ঠিকানা: হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা)।​ মোঃ আব্দুল মুসা (৪২): খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের মোঃ আঃ হানিফের ছেলে (বর্তমান ঠিকানা: বানরগাতিয়া, সোনাডাঙ্গা, খুলনা)।​

ঘটনার পটভূমি:মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১১টার দিকে লালপুরের গোপালপুর রেলগেট সংলগ্ন “ভাই ভাই ফল ভান্ডার”-এর যৌথ মালিক মোঃ রাসেল ও মোঃ শামীম হোসেন দোকানে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পাইকারি ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে দোকানে আসে এবং তরমুজ, সামমাম ও ডাব বিক্রির প্রস্তাব দেয়।​

একপর্যায়ে অভিযুক্তের দেওয়া ডাব সরল বিশ্বাসে পান করার কিছুক্ষণের মধ্যেই রাসেল ও শামীম অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে চোর চক্রটি রাসেলের পকেটে থাকা ফলের ব্যবসার নগদ ১,৬৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় ৪-৫ ঘণ্টা পর স্থানীয়রা তাদের মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরালে বিষয়টি প্রকাশ পায়।​তদন্ত ও গ্রেফতার:এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর লালপুর থানায় মামলা (মামলা নং-১৯, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ওই দিনই সঙ্গীয় ফোর্সসহ খুলনা জেলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ ১৭ সেপ্টেম্বর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews