শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি

বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর আইসিসিবিতে প্রথমবারের মতো এই আয়োজন শুরু হয়। উদ্বোধনী আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার সেখানে বসবে এই কার বাজার।

আয়োজকেরা বলছেন, ব্যস্ত নগরজীবনে গাড়ি কিংবা মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সময় ও ঝামেলা কমাতেই এই উদ্যোগ। একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী পছন্দের যানবাহন বেছে নিতে পারবেন।

‘সুপার সেল কার বাজারে’ নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার ব্যবস্থা থাকছে। ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত যানবাহনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিলারও এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

উদ্যোক্তাদের মতে, দেশে ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি নিয়মিত ও আধুনিক বাজারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই আয়োজনের মাধ্যমে এক জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন দেখার, তথ্য জানার এবং তুলনা করার সুযোগ তৈরি হচ্ছে।

এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও থাকছে।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। এর ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে এই আয়োজন চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews