
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোর জেলার লালপুর উপজেলার মোহরকয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ওয়াজেদ আলী মৃধা।
বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আরজ উদ্দিন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করা হয়।