মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণে বদলেছে হাজারো নারীর জীবন লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল উদ্ধার​ নাটোরের লালপুরে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার​ ভোলার মেঘনায় বালু উত্তোলনের দায়ে ৬টি ড্রেজার ১টি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল ট্রফির সাথে খাসি ছাগল  মায়ের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ রূপায়ণ পরিবারের সদস্যরা জ্বালানি নিরাপত্তায় নতুন পরিকল্পনা, তেল ব্যবসায় যুক্ত হবে বেসরকারি খাত নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল উদ্ধার​

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।​সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে লালপুর উপজেলার অমরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অমরপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি ঘেরাও করে। পরে টিনসেট ভবনের উত্তর দুয়ারী কক্ষ থেকে হ্যাকিং ও প্রতারক চক্রটির তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।​

গ্রেপ্তারকৃতরা হলো— লালপুর উপজেলার অমরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ শাহরিয়ার নাদিম বাপ্পী (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে মোঃ নাহিদ হাসান জীবন (২১) এবং একই অপরাধে জড়িত অমরপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার সাথে জড়িত ছিল।​

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আজই (সোমবার) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে লালপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews