বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করলেন জেলার তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরন্নবী সহ অফিসের অন্যান্যরা দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন নাটোরের লালপুরে আমবাগানে জুয়ার আসর: টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়ের​ ভোলায় কোনো প্রতিহিংসা নয়, সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে… তথ্য ও সম্প্রচার মন্ত্রী আস্থা ফেরাতে নতুন উদ্যোগ, গুলশানে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মডেল শাখা Deepfake Nude: Why Quality Per Second is Where It Truly Excels ভোলার দৌলতখানে পুলিশের অভিযানে সরকারি পিস্তলসহ এক যুবক আটক নাটোরের গোপালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন গুরুতর আহত মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো ভোলায় আসছেন আন্দালিব রহমান পার্থ পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​

নাটোরের লালপুরে আমবাগানে জুয়ার আসর: টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার, মামলা দায়ের​

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আইয়ুব আলী লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকাসহ ৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।​

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর রাত ৩টা ২৫ মিনিটের দিকে জয়রামপুর গ্রামের মৃত সাজদার আলীর ছেলে মোঃ সুজন আলীর আমবাগানে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে অবৈধভাবে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জুয়াড়ি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।​অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও আলামত জব্দ করে।​

গ্রেফতারকৃত আসামিরা হলেন, বেরিলাবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ মতিউর রহমান (৬৫); রামপাড়া গ্রামের মৃত এলাহি প্রামানিকের ছেলে মোঃ আঃ মালেক (৪০) ও মৃত জফির উদ্দিনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৪০); এবং জয়রামপুর গ্রামের মোঃ আঃ মজিদ প্রামানিকের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) ও মোঃ গোলজার হোসেনের ছেলে মোঃ বাবুল ইসলাম (৩৩)।​

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৯(১)/২৭ ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।​

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews