সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​

সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা দেশ টেলিভিশনের ভোলা জেলার প্রতিনিধি সাংবাদিক ছোটন সাহা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ঘুইংগার হাটের কমরউদ্দিন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। এ সময় তাঁর ডান পায়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে।

জানা গেছে, ছোটন সাহা সোমবার সকালে তার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে শহরের বাসা থেকে রওনা হন। ঘুইংগার হাট বাজার অতিক্রম করে কমরউদ্দিন বাজার নামক স্থানে পৌছলে আচমকা এক ছোট ছেলে রাস্তার একপাশ থেকে অপরপাশে ছুটে যায়। এ সময় ছোটন সাহা তাকে বাঁচাতে তার মোটরসাইকেলটি কড়া ব্রেক করেন। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর তার বাইকটি উল্টে গিয়ে তিনি রাস্তার উপর লুটে পড়েন।

আশে পাশে থাকা স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হিপ জয়েন্টে গুরুতর ফ্র্যাকচার হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে।

এদিকে ছোটন সাহার দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে ভোলা সদর হাসপাতালে ছুটে যান সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্খীরা। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে থাকেন।

সহকর্মীরা জানান, ছোটন সাহা দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা পালন করছেন। যেকোনো ঘটনা ঘটার পরপরই তিনি সবার আগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ কাভার করার চেষ্টা করেছেন। এমনকি পুরো জেলার গণমাধ্যম কর্মীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয় এবং সকলের আস্থাভাজন। তাই দুর্ঘটনার খবর শুনে তাকে দেখতে অধিকাংশরাই ছুটে গেছেন ভোলা সদর হাসপাতালে। একই সাথে তারা ছোটন সাহার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দ্রুত তার সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews