সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করেন। পরক্ষণেই অভিযান চালিয়ে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করেন পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত কিশোরকে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়। একই সাথে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির খোকন মিয়ার ছেলে অভিযুক্ত কিশোর বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটি চিৎকার করলে তার মা সেখানে গিয়ে শিশুটিকে দেখতে পান। এ সময় শিশুটির পরনের পায়জামায় রক্তের দাগ দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির মা বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়।

তবে ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews