সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গত ২৯ আগস্ট লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তিনটি ড্রেজারের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন ও নদী তীরবর্তী এলাকায় স্তূপ করে রাখার অপরাধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।​অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

এছাড়া অবৈধ ড্রেজার পরিচালনার সুবিধার্থে স্থাপিত সাময়িক বিদ্যুৎ সঞ্চালন লাইনটিও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক রূপ ও জনস্বার্থ রক্ষায় পদ্মা নদী কেন্দ্রিক অবৈধ বালু উত্তোলনবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।​

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় লালপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews