শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড

নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ দয়ারামপুর মিতালী সংঘের সহযোগী সংগঠন ‘দয়ারামপুর থিয়েটার’-এর উদ্যোগে প্রদর্শিত হলো নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’। গত ২৮ আগস্ট বিকেল ৪টায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কনভেনশন হলে নাটকটি সফলভাবে মঞ্চস্থ হয়।​ কাজী মোঃ রাজেকুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অলক মৈত্র।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শুসমিন আফসানা। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ খসরু আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আনসার আলী, প্রবীণ অভিনেতা লুৎফর রহমান এবং সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার সহ-সম্পাদক কবি মোঃ আব্দুল আলিম।​

নাটকটি দেখতে স্থানীয় সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্তরের সুধীজন এবং সর্বস্তরের দর্শক কনভেনশন হলে ভিড় জমান। আয়োজকরা জানান, সুস্থ সংস্কৃতি চর্চাকে বজায় রাখা এবং স্থানীয় নাট্যপ্রেমীদের নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews