শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​ ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর তিনটায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভায় প্রস্তাবিত মহাসড়কের সম্ভাব্য সুফল, বাস্তবায়ন প্রক্রিয়া ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম প্রকল্পের সম্ভাব্য রুট ও সড়কের বিভিন্ন অংশের তথ্য তুলে ধরেন।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, হিজলা উপজেলা অংশে শূন্য দশমিক ৮ কিলোমিটার, শান্তির হাট–চর অংশে ১ দশমিক ২ কিলোমিটার, মেহেন্দিগঞ্জ উপজেলা অংশে ৯ কিলোমিটার এবং ভোলা অংশে ৭ কিলোমিটার সড়কের তথ্য তুলে ধরা হয়।
সভায় ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মো. বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র দাসসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কটি বাস্তবায়িত হলে ভোলা ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও আর্থ সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে দীর্ঘদিনের দাবী ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের বিষয়টি সামনে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন আমরা ভোলাবাসির ব্যানারে আন্দোলনরত নেতৃবৃন্দরা। তারা বলছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে ভোলা বরিশাল সেতু আগে বাস্তবায়ন না করে মেহেন্দিগঞ্জ উলানিয়া হয়ে সড়ক নির্মাণে সরকারের পরিকল্পনার বিষয়টি নিয়ে তারা অনেকটা দুঃখ হতাশা প্রকাশ করেন। এমনকি বিষয়টি পুনঃবিবেচনার জন্য সরকারের প্রতি তারা জোরালো দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews