শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড ঢাকা বরিশাল না পাঠিয়ে ভোলা সদর হাসপাতালেই সকল রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে ব্যারিস্টার আনন্দারিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ গ্রহন করেন। এরপরই তার নির্বাচনী এলাকা দ্বীপ জেলা ভোলায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
রাত আটটার পর শহরের নতুন বাজার এলাকার বিজেপির কার্যালয়ের সামনে থেকে বের হয় আনন্দ মিছিল।
এসময় আনন্দ মিছিলে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। একই সাথে নবনির্বাচিত মন্ত্রী ব্যারিস্টার আনন্দারিভ রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারাও স্লোগান দিতে থাকেন। মিছিলটি বাংলাস্কুল মোড়, সদর রোড ও চক বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মো: হোসেনসহ প্রমূখরা।
পরে মিছিল শেষে শহরের নতুন বাজার এলাকার বিজেপির কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত বিএনপি জোট থেকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিভ রহমান পার্থ। এরপর ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ভোলা-১ আসন থে‌কে দ্বিতীয়বারের মত প্রার্থী হয়ে বিপুর ভোটে বিজয়ী হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews