শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন কৌশল

আমিনুল ইসলাম খান সভাপতি ও ফজলুর রহমান (বাচ্চু) সম্পাদক, ভোলায় বাস ও মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমিনুল ইসলাম খানকে সভাপতি ও ফজলুর রহমান (বাচ্চু) মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সমিতির প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, গত ১২ আগস্ট এ কমিটি গঠন করা হয়। এতে আলহাজ্ব মাসফার উদ্দিন আহমেদ ও আলহাজ্ব হাছান মাকসুদুর রহমানকে সহ-সভাপতি করা হয়েছে। হুমায়ুন কবির সেলিম (প্রাক্তন চেয়ারম্যান) ও মুনতাসির আলম চৌধুরীকে যুগ্ম সম্পাদক, মাইনউদ্দিন জেহাদ ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক, মামুনুর রশিদ বাহারকে অর্থবিষয়ক সম্পাদক এবং মো. মাকসুদুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটিতে শহিদুল ইসলাম ডালিমকে নির্বাহী সদস্য (ডিপো কর্মকর্তা) করা হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন তাজউদ্দিন বাচ্চু, মহিউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন, আলমগীর হোসেন, মো. সিরাজুল ইসলাম, সাইদুর রহমান পলাশ ভূঁইয়া, আলহাজ্ব আবু ইউসুফ (চেয়ারম্যান), শাহ ইলিয়াস, আলহাজ রিয়াজ শিকদার, মো. সুজন মিয়া ও মশিউর রহমান সোহাগ ফরাজী।

এ ছাড়া আলহাজ্ব রিয়াজ শিকদারকে নির্বাহী সদস্যের পাশাপাশি শাখা প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান (বাচ্চু) মোল্লার স্বাক্ষর করা নথিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবি উল্লেখ রয়েছে। নথিতে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত বলেও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews