শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন কৌশল

মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার নিজাম মিয়ার ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান, বিকেলের দিকে উপজেলার নিজাম মিয়ার ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

‎জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত বালু উত্তোলনকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews