শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন কৌশল

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২টি জিপিএ-৫, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৭টি জিপিএ-৫, জেলায় পাশের হার ৫৩.৭১ শতাংশ

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২টি পেয়েছেন জিপিএ-৫, সরকারি বালক উচ্চ বিদ্যালয় পেয়েছেন ৪৭টি জিপিএ-৫। যদিও পাশের হার বিশ্লেষণে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চেয়ে এগিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
দেখা যায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২২০ জন। যার পাসের হার ৯৫ দশমিক ২৪ শতাংশ।
বিপরীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২০৮ জন। যার পাসের হার ৯৭ দশমিক ২০ শতাংশ।
এছাড়া প্রকাশিত ফলাফল অনুযায়ী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬২ জন পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫। জিপিএ-৪ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৪৭ জন পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫, ৮১টি জিপিএ ৪ থেকে ৫-এর নিচে, ৪৬ জন জিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪-এর নিচে এবং ২৪ জন জিপিএ ৩ থেকে ৩ দশমিক ৫-এর নিচে পেয়েছেন। ফলাফলের দিক থেকে আরও দেখা যায়, ১০ জন শিক্ষার্থী জিপিএ ২ থেকে ৩-এর নিচে পেয়েছে। তবে জিপিএ ১ থেকে ২-এর নিচে কোনো শিক্ষার্থী নেই। মোট ছয়জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২২০ জন পাস করেছে এবং ১১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা গেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা।
একইভাবে সরকারি বালক উচ্চ বিদ্যালয় সূত্রে, মোট ২১৪ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনের জিপিএ-৫ অর্জন এবং ৯৭ দশমিক ২০ শতাংশ পাসের হারকে এবারের এসএসসি ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
উভয় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জন করবে।
বরিশাল শিক্ষা বোর্ডের ১০ আগস্ট প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০২৬-এর বিদ্যালয়ভিত্তিক ফলাফলের নথিতে ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ফলাফল পাওয়া গেছে।
এ ব্যাপারে উভয় বিদ্যালয়ের সভাপতি ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান জানান, ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১ শতাংশ। যার মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা অনেকটা এগিয়ে। তবে এবারের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণ হলো, বর্তমান শিক্ষা ব্যবস্থা খুবই সুন্দর ও অমূল পরিবর্তন ঘটেছে। যা ফলাফলের মধ্য দিয়ে প্রকৃত মেধাবীরা বেরিয়ে এসেছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার দিকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews