শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার গরিবের দুবাইয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে রাকিবের মরদেহ পাওয়া গেছে নোয়াখালীর রামগতি চরে Cómo empezar bien con casinos online seguros chile — errores habituales গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি বিশেষ ছাড়ে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সুযোগ ‘সুপার সেল কার বাজারে’ বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, প্রশ্ন উঠেছে আগের সিদ্ধান্ত নিয়ে Online Stock Trading in Kenya: A Guide for Beginner Investors ভোলার গরীবের দুবাইর বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধসে দুই বন্ধু নিখোঁজ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি আমদানির ব্যয় বাড়ছে, সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন কৌশল

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলালঃ গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাদ আসর ভোলা বোর্ডিং মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বোর্ডিং মসজিদ চত্বর থেকে বের হয়ে ভোলা প্রেসক্লাব সংলগ্ন সড়ক, বাংলা স্কুল মোড়, সদর রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর ও ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মো. রুহুল আমিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর সভাপতি মো. হাসনাইন আহমেদ।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, পৃথক বিচার প্রশাসনিক কাঠামো গঠন, গুম কমিশন পুনঃপ্রতিষ্ঠা এবং ওসমান হাদী হত্যাকাণ্ডসহ জুলাইয়ের সকল হত্যার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনমত আরও সুসংগঠিত করা হবে।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews