সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​ নাটোরের লালপুরে পাট কাটার পর ইরি-বোরো রোপণের ধুম: শ্রমিক ও পাওয়ার টিলার সংকটে কৃষকরা​ সরকারের দেয়া প্রস্তাবিত ভোলা–মেহেন্দিগঞ্জ–হিজলা মহাসড়ক নির্মাণ নিয়ে ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত  লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা​ ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী Software de Trading: La Elección Definitiva para Inversores en España

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার, জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই দিবসের প্রেক্ষাপট তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাহসিকতা, আত্মত্যাগ এবং তাদের অবদানের কথা স্মরণ করেন।
এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews