সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত 

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মডিফাই পিকআপ’র হেলপার সজিব (২২) নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টবগি ইউনিয়নের বটতলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পদ্ম মনসা গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মডিফাই পিকাপটি বোরহানউদ্দিন থেকে পাশের উপজেলা লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর মনিরাম বাজার পার হয়ে টবগি ইউনিয়নের বটতলা নামক এলাকায় জ্যোতি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী দ্রুতগামী সিএনজিকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ পিকআপটি দুর্ঘটনা কবলে পড়ে। মুহূর্তের মধ্যে পিকআপের সামনে থাকা হেলপার সজীব রাস্তায় ছিটকে পড়ে তার মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে এসে নিহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর পিকআপ সহ নিহতর মরদেহ বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ভোলা সদর হাসপাতালের মর্গে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews