বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক Responsive AI Companion in English | Engage in Conversation at Musebix.org ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২টি জিপিএ-৫, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৭টি জিপিএ-৫, জেলায় পাশের হার ৫৩.৭১ শতাংশ ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসসহ এক মাদক ব্যবসায়ী আটক ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপনে ছাত্র-জনতার আনন্দ মিছিল ভোলায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হোসেন সুমন, মনপুরাঃ দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু মুছা এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষকরা যেন অধিক উৎপাদন করতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন,সেদিকে সবাইকে গুরুত্ব দেয়ার ও আহ্বান জানান তারা।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews