রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসসহ এক মাদক ব্যবসায়ী আটক ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপনে ছাত্র-জনতার আনন্দ মিছিল ভোলায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে ভোলার বোরহানউদ্দিনে গাঁজা চাষে সফলতার হাতছানি ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

এ কর্মসূচির আওতায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানানো হয়, এ কর্মসূচি সফলভাবে পালনে জেলার বিভিন্ন কেন্দ্রে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতেলের বিভিন্ন চিকিৎসক সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সহ বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews