বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

লালমোহনে এগারো হাজারে বিক্রি হলো তিন কেজি ওজনের ‘রাজা ইলিশ’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে দশ হাজারে বিক্রি হলো তিন কেজি ওজনের রাজা ইলিশ।
এই বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়ে লালমোহন উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে। ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়ৎদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালকুদার। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকার কোবখালী মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরে আলম মাঝি ৮ জন মাঝিমাল্লাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। মাছ ধরার একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির এই ইলিশটি। পরে মাছটি ঘাটে নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার আগ্রহ তৈরি হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ আড়তদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালুকদার। তিনি জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া গেলে কয়েক হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সফলভাবে অভিযান পরিচালনার ফলে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি বেড়েছে। জেলেরা যদি নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রম আরও আন্তরিকভাবে মেনে চলেন, তাহলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও আকার দুটোই আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews