বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালমোহনে এগারো হাজারে বিক্রি হলো তিন কেজি ওজনের ‘রাজা ইলিশ’ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম মনপুরায় বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণে উন্নয়ন টিমের পরিদর্শন স্বামীর জামিনের খবরে কোর্টেই বিষপানে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা চরফ্যাশনে সরকারি পাঠ্যবই বিক্রির ঘটনায় মাদ্রাসার সুপারকে শোকজ ভোলার লালমোহনে বালু বোঝাই ট্রলি নিয়ে ভেঙ্গে পড়েছে আয়রন ব্রিজ, চালক নিহত  ভোলায় চাকরি মেলায় শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি ভোলার ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ‘ডক্টর ইউসুফ ইফতি’ ভোলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও   ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রাতের আধারে ইয়াছমিন (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাড়ী-বাড়িতে এ ঘটনা ঘটেছে। গৃহবধু ইয়াছমিন ওই বাড়ির বাসিন্দা আক্তারের স্ত্রী। তাদের ১২ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে। আক্তার চট্রগ্রামে সিএনজি চালিয়ে সংসার পরিচালনা করছেন।

হাসপাতালে ভর্তিরত গৃহবধু ইয়াছমিন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার পর তার নিজ ঘরের পিছনে রান্না ঘরের দরজা খুলে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে একদল লোক আমার উপর আক্রমন শুরু করে। আমি দেখি আমাদের পাশ্ববর্তী মোসলে উদ্দিনের নেতৃত্বে নাগর ও ফরহাদসহ কয়েকজন মহিলা মিলে কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে লাঠি ও দা দিয়ে কোপাতে শুরু করে। আমি জোরে জোরে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন আমার কাছে চলে আসতে না আসতেই তারা দ্রুত পালিয়ে যায়। পরে আমার আত্নীয়স্বজন আমাকে প্রথমে লালমোহন থানায় আসে। থানা থেকে আমার অবস্থা দেখে তারা আমাকে হাসপাতালে পাঠায় এবং বলে আগে দ্রুত চিকিৎসা নিন। পরে অভিযোগ বা মামলা নেয়া হবে।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা দা দিয়ে তাকে যে কোপ দিছে তিনি তা প্রতিহত করতে গেলে তার দুই হাতে চার পাঁচটি কোপ লাগে। এছাড়া তারা তাকে দেশীয় অস্ত্র সস্ত্রদিয়ে ব্যাপক মারধর করেছে। কি কারনে তারা এই রকম কাজ করেছে তা তিমি জানেন না। তবে তাদের সাথে পূর্বের যায়গা জমি নিয়ে বিরোধ ছিলো বলে জানান তিনি।

ঘটনার ব্যাপারে মোসলে উদ্দিনকে তার মুঠোফোনে একাধিকবার কল করলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, ওনারা থানায় এসেছিলো। তাদের চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews