বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় গ্রেপ্তারকৃত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন’র জামিন নামঞ্জুর দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলায় ডিএমপি’র পুলিশ সদস্য নুর উদ্দিন আটক ভোলা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা চরফ্যাশনে পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা ভোলা শহরের কে জাহান মার্কেটের স্বত্বাধিকারী গোলাম মাসুদ খান লাবু ইন্তেকাল করেছেন। নকল করতে না দেয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ টানা বৃষ্টিতে ভোলার মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ভোলা সদর গার্লস স্কুলের শিক্ষার্থীদের মারপিট করার বিষয়টি নিয়ে অভিভাবক সমাজ খুবই ব্যথিত বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মটি পিকআপ’র হেলপার নিহত  পূর্বাচলে অনুষ্ঠিত হলো ‘ভোলা বিজনেস ফোরাম-৮৬’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

ভোলার লালমোহনে বালু বোঝাই ট্রলি নিয়ে ভেঙ্গে পড়েছে আয়রন ব্রিজ, চালক নিহত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বালু বোঝাই ট্রলি নিয়ে ভেঙ্গে পড়েছে আয়রন ব্রিজ। এতে করে ট্রলির চালক নাঈম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আল আমিন (১৪) নামে ট্রলির হেলপার।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে খালের উপরের ব্রিজের এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী ট্রলিটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রলির চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লালমোহন থানা পুলিশ। এ ব্যাপারে লালমোন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ অলিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ সুরতাহাল করা হচ্ছে। এরপর একটি অপমৃত্যু মামলা দায়েরর পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews