মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
নাজমুন নাহারঃ ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেছেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি’র প্রশিক্ষক জিলহজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসির উদ্দিন লিটন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আজকের আধুনিক সভ্যতায় সাংবাদিকতা বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আএই নির্ভর এই সময়ে সাংবাদিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাদের জন্য এমন প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের জন্য এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় প্রেস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews