বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ভোলার চরফ্যাশনে পান থেকে চুন খসলেই চটে ওঠা মানুষটি চাঁদাবাজি মামলায় কারাগারে ভোলার বোরহানউদ্দিনে গাঁজা চাষে সফলতার হাতছানি ভোলার লালমোহনে বাস চাঁপায় প্রাণ হারালো শিশু মাইশা স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, স্থানীয় বনে অবমুক্ত ভোলা-চরফ্যাশন সড়কে সিএনজি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২ নতুন আরো একটি মামলায় গ্রেফতার ভোলা-৪ এর সাবেক এমপি জ্যাকব চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও কামাল গোলদার সম্পাদক হিসেবে নির্বাচিত

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি হলেন এমপি পার্থ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নাজমুন নাহারঃ জাতীয় সংসদের ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি হলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে গঠিত হয় এ কমিটি। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) এর প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) ও আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) চেয়ারম্যান।

এদিকে তার এই অর্জনে খুশি ভোলার বিজেপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এরই মধ্যে তার এই অর্জন নিয়ে বিভিন্ন গনমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান তার দলের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এমনকি তার নির্বাচনী এলাকায় দলীয় কার্যালয়ে গুলোতে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে অনেকটা আনন্দ উল্লাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews