সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

ভোলার দৌলতখানে অবৈধ তেল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

‎​নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখানে পৃথক অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করে এ সব তেল জব্দ করা হয়।
‎​

কোস্টগার্ড জানায়, উপজেলার বিউটি সিনেমা হল রোডের কিছু দোকানে অবৈধ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল মজুদ রয়েছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান চলাকালে ওই এলাকার ৬টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা।

‎​পরে জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রির প্রক্রিয়া করা হয়েছে। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। একই সাথে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জব্দকৃত ভেজাল ভোজ্য তেলগুলো বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎​
‎এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জনের গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews