1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যরাত থেকে শুরু হচ্ছে ভোলার মেঘনা-তেতুলীয়া নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে থাকবে ড্রোন নজরদারি, মহাপরিচালক জিয়াউল হক ভোলার লালমোহনে অর্ধশতাধিক কর্মী নিয়ে কৃষকলীগ নেতার জামায়াতে যোগদান সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনীঃ সহকারি প্রধান মুসা ভোলার চরফ্যাশনে বিদ্যুতের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান চরফ্যাশনে ইসলামী দুই দলের কর্মী সমর্থনদের হাতাহাতি, পরস্পর পরস্পরকে দুশলেন ভোলায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলার ইমাম সম্মেলন অনুষ্ঠিত। ভোলার লালমোহন ও বোরহানউদ্দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-১০ ভোলার লালমোহনে বাস-নসিমন-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, শ্যালক ও দুলাভাই নিহত 

থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত দ‌রিদ্র ঈমনের চি‌কিৎসার দায়ীত্ব নিলেন ভোলার গণমাধ্যম কর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  ‘থ্যালাসেমিয়া’ রো‌গে আক্রান্ত মো: ঈমনের (১৮) চিকিৎসার দায়িত্ব নিলেন ভোলার গণমাধ্যম কর্মীরা। দ‌রিদ্র প‌রিবা‌রের সন্তান হওয়ায় চি‌কিৎসা করা‌তে হিম‌শিম খাচ্ছিল ইমনের প‌রিবার। যদিও দীর্ঘদিন যাবত রিক্সা চালক বাবা তার ছে‌লের ‌চি‌কিৎসার বিভিন্নভাবে পরিশ্রম সংগ্রাম চালিয়ে গেছেন। এক পর্যায়ে চিকিৎসার খরচ যোগাতে নি‌জের জ‌মি ও বসত‌ভিটাও বি‌ক্রি ক‌রে‌ছেন। টাকার অভা‌বে প্রায় চি‌কিৎসা ব‌ন্ধের প‌থে। এমন সময় তার পা‌শে দাঁড়ি‌য়ে‌ছেন ভোলার গণমাধ‌্যম কর্মীরা। তারা তার চিকিৎসার সকল দায়িত্ব হাতে নিলেন।  এতেকরে শ‌স্তি ফি‌রে‌ছে দ‌রিদ্র ইম‌নের পরিবা‌রের মা‌ঝে।

ঈমন ভোলা সদর উপ‌জেলার বাপ্তা ইউনিয়‌নের মহাজ‌নের পোল এলাকার আবুল বাশারের ছে‌লে। বর্তমা‌নে ওই এলাকার লাল মিয়া হাওলাদার বা‌ড়ি‌তে ভাড়া থা‌কেন তার প‌রিবার।

অসুস্থ‌্য ঈমন জানান, তারা এক ভাই এক বোন। প্রায় ৭/৮ বছর আগে তার থ্যালাসেমিয়া রোগ‌টি ধরা প‌রে। প‌রে তার বাবা দ‌রিদ্র রিক্সা চালক ‌ছে‌লের চি‌কিৎসার জন‌্য ভোলা, ব‌রিশাল ও ঢাকার বি‌ভিন্ন স্থা‌নে গি‌য়ে চি‌কিৎসা ক‌রি‌য়ে‌ছেন। চি‌কিৎসার খরচ জোগা‌তে তার বাবা জ‌মি ও বসতভিটা বি‌ক্রি ক‌রে এপর্যন্ত প্রায় ১০/১২ লাখ টাকা খরচ ক‌রে‌ছেন। এরপর তার বাবা রিক্সা চা‌লি‌য়ে তার চি‌কিৎসা করা‌তে পার‌ছিল না। তাই বাধ‌্য হ‌য়ে ক‌য়েক বছর আগে সে ভোলার শহ‌রের কাঁচা বাজা‌রের এক‌টি ডি‌মের দোকা‌নে কর্মচারীর চাক‌রি ক‌রেন। সেখা‌নে সে মা‌সে ৮ হাজার টাকা বেতন পান।

তি‌নি আরো জানান, তার প্রতি মা‌সে প্রায় দুই হাজার টাকার ঔষধ লা‌গে। প্রতি মা‌সেই ডাক্তার ও শরী‌রের বি‌ভিন্ন পরীক্ষা করা‌তে হয়। এবং প্রতি ৩/৪ মা‌সে তার শরী‌রে রক্ত দি‌তে হয়। সব মি‌লে বে-বহুল খরচ গুন‌তে হয় তার প‌রিবা‌রের। কিন্ত দ‌রিদ্র রিক্সা চালক বাবার আয় ও তার বেত‌নের টাকায় বর্তমা‌নে চি‌কিৎসা করা‌তে হিম‌শিম খা‌চ্ছিল তারা। চি‌কিৎসা প্রায় ব‌ন্ধের প‌থে আস‌ছিল। ওই সময় এক‌দিন ডিম কিন‌তে গে‌লে প‌রিচয় হয় “ভোলা জার্নালিস্ট ফোরাম” সভাপ‌তি মো: শা‌হিন কা‌দের ভাইর সা‌থে তি‌নি আমা‌কে দে‌খে জিজ্ঞাস ক‌রেন। আমি তা‌কে সব জানাই। এরপর তি‌নি আশ্বাস দি‌য়ে‌ছেন আমার চি‌কিৎসার সব খরচ বহ‌নের। এখন তারা আমার পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছেন। আমি ও আমার প‌রিবার খুব খু‌শি। তা‌দের জন‌্য আমি ও আমার প‌রিবার অ‌নেক অ‌নেক দোয়া ক‌রি।

ভোলা জার্নালিস্ট ফোরাম’র সভাপ‌তি মো: শা‌হিন কা‌দের জানান, শ‌নিবার (৪ অ‌ক্টোবর) থে‌কে আমিসহ আমার সংগঠ‌নের সকল সদস‌্য গণমাধ‌্যম কর্মীরা ঈম‌নের পা‌শে র‌য়ে‌ছি। তার চি‌কিৎসা, ঔষধসহ যাবতীয় খরচ আমরা ভোলা জার্নালিস্ট ফোরাম’র সকল সদস‌্য বহন কর‌বো। এবং আগামী ৬ মা‌সের ম‌ধ্যে আমরা ঈমন‌কে আমরা ঢাকা নি‌য়ে উন্নত চি‌কিৎসা করা‌বো। তা‌কে সম্পূর্ণ সুস্থ‌্য ক‌রে তোলার জন‌্য যা যা করা আমরা তাই কর‌বো।

তি‌নি আরো জানান, ঈমন‌কে আমি এক ব‌্যাগ রক্ত দি‌য়ে‌ছি। পরবর্তী‌তে আমা‌দের সংগঠ‌নের যা‌দের র‌ক্তের গ্রুপ এ প‌জে‌টিভ তারা রক্ত দি‌বেন ঈমন‌কে।

ওই সংগঠ‌নের সাধারন সম্পাদক মো: ইমরান হো‌সেন জানান, আমা‌দের সভাপ‌তির মাধ‌্যমে ৪/৫ দিন আগে ঈম‌নের বিষয়‌টি জান‌তে পে‌রে‌ছি। প‌রে আমরা আজ শ‌নিবার সংগঠ‌নের মি‌টিং‌ ডে‌কে সবাই মি‌লে সামর্থ অনুয়ায়ী সহ‌যোগীতা ক‌রে‌ছি। এই সহ‌যোগীর ধারা আমা‌দের অব‌্যাহত থাক‌বো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট