মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মার পানি বৃদ্ধিতে বাঘার চরাঞ্চল প্লাবিত, আতঙ্কে ১৫ চরের মানুষ​ সংবাদের পিছনে অবিরাম ছুটে চলা সাংবাদিক ছোটন সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রীকে হত্যার ঘটনার দায়েরকৃত মামলার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড রায় মেঘনা নদীর জমি ভরাট করে শিল্পকারখানা, তদন্ত কমিটির প্রতিবেদনে তোলপাড় বিশেষ শিশুদের কল্যাণে নিবেদিত কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান নাটোরের লালপুরে নারীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ভাগ্নেকে কুপিয়ে জখম ভোলার মনপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেপ্তার নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড​ নাটোরে দয়ারামপুর থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হলো মঞ্চ নাটক ‘স্বামীর চিতা জ্বলছে’ নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় আহত পথচারীর রাজশাহী মেডিকেলে মৃত্যু​

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনী ও পুলিশ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, বোরহানউদ্দিন উপজেলার কাছে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ওই বাড়িতে মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করে বাড়ির মালিক শহীদ ও তার স্ত্রীকে আটক করা হয়। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা, মোবাইল ফোন ০২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার, ২শত ১০ টাকা জব্দ করা হয়।

আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews