সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পার্থ, তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দৌলতখানে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গোডাউন; কোটি টাকার ক্ষয়ক্ষতি ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভোলায় স্বামীকে কুপিয়ে কয়েক টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচিত পদ থেকে সরে গেলেন যুগ্ম সম্পাদক রবিন চৌধুরী ভোলা কলেজ প্রশাসনের তদন্তে মিলল সত্যতা, মন্ত্রণালয়ে পাঠালো প্রতিবেদন লালমোহনে অটোরিকশায় কেড়ে নিলো সাত বছরের শিশু আব্দুল্লাহর জীবন ভোলার চরফ্যাশনে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড

সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর দৌলতখানে হামলার প্রতিবাদে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভোলা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা রাসেল কাজি, নিজাম কাজি, রাকিব কাজি ও রিয়াজ। বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হয় তবে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে সময় টিভির সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews