1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎‎ ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় ধর্ষকের লিঙ্গ কর্তন ভোলার দৌলতখানে যৌতুকের নেশায় গৃহবধুকে পিটিয়ে হত্যা ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ ডিজিটাল নিরাপত্তায় নারীদের নির্ভরতার নাম  মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওজোপাডিকো’র মহাপরিকল্পনা ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক ইলিশ জব্দ, এতিমখানা, মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে ভোলায় রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ভোলার দৌলতখানে রাস্তা পাকা করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নিশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শুক্রবার বিকেলে ভোলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে নিশংসভাবে হত্যা করা হয়েছে। তা তত্ত্বাবধায়ক সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেয়ার দাবি করেন।
তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন সাগর রুমি হত্যার বিচারের মতো না হয় তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে।
এসব দাবি জানিয়ে মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব সওকাত হোসেন, সাংবাদিক এম এ বারি, মোবাশ্বরে উল্লাহ চৌধুরী, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, কামরুল আহসান মুকুল, সাংবাদিক মনির সাজোয়াল, বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতি কর্মী মনির চৌধুরী, আজকের পত্রিকার ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কন্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, শাহরিয়ার জিলন প্রমুখ। মানববন্ধন শেষে ভোলার প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট