1. live@www.skynewsbd24.com : Sky NEWS BD24 : Sky NEWS BD24
  2. info@www.skynewsbd24.com : Sky NEWS BD24 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় নারীর ট্র্যাভেল ব্যাগে মিললো ১২ কেজি গাঁজা চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই শিশুর মৃত্যু ভোলায় মৎস্য চাষে আমির হোসেনের ভাগ্য বদল, পেয়েছেন জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও বিভিন্ন পুরস্কার  ফেরির অপেক্ষায় নষ্ট হচ্ছে ট্রাক বোঝাই তরমুজ, বড় ধরনের লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা ভোলায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘর, ঈদের আগে চরম বিপাকে উপকূলবাসী ঈদে ঘুরমুখো মানুষের যাতায়াতে থাকছে পুলিশের ফ্রি বাস সার্ভিস আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তায় কোস্টগার্ডের বিশেষ টহল  ভোলায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মূলক সভা বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ভোলায় নারীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা বোরহানউদ্দিনে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় শেষ হতেই ফের বালু উত্তোলন 

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

ইউনূস বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়।
তিনি বলেন, দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই দাঁড়াব যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে ছিলেন আরো দুই উপদেষ্টা। তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

জানা গেছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ড. ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট